Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে মিছিল করতে না পেরে নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন।

 

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় শহরের চৌমুহনা এলাকায় এক সমাবেশ শেষে মিছিল করতে গেলে এ ঘটনা ঘটে।

 

সিপিবির নেতারা জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, প্রস্তাবিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট-২০২৩ বাতিল, নিত্যপণ্যের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের নেতারা মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর বাজারে সমাবেশ করতে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তাদের ব্যানার ও হ্যান্ডমাইক কেড়ে নিয়ে বাধা দেন। এসময় জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্তকে কিলঘুষি মারা হয় বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা।

 

এ ঘটনার প্রতিবাদে ও বৃহস্পতিবারের সমাবেশে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি করে শুক্রবার বিকেলে মৌলভীবাজার চৌমুহনায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয় বলে অভিযোগ করেন বাম জোটের নেতারা।

 

সিপিবি জেলা কমিটির সাবেক সভাপতি এড.মকবুল হোসেনের সভাপতিত্বে ও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতাত্ত্বিক দল-বাসদের মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর জয়েস এবং সমাবেশ পরিচালনা করেন

 

সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল দত্ত জাগোনিউজকে বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার রাজনগরে সমাবেশ করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের হ্যান্ডমাইক ও ব্যানার কেড়ে নেয়। এসময় তারা আমাকে কিল-ঘুষি মারে। তাদের শাস্তির দাবিতে আমরা আজ (শুক্রবার) বিকেলে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ করতে যাই। কিন্তু সমাবেশ শেষে প্রতিবাদ মিছিল বের করলে আমাদেরকে বাধা দেয়।

 

এদিকে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশিদ চৌধুরী বলেন, রাস্তায় গাড়ি ছিল। ধ্বংসাত্মক কাজ যাতে না হয় এবং আইনশৃঙ্খলা ঠিক রাখতে পুলিশ বলতে পারে। বাধা দেয়ার হয়নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com