Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

কমলগঞ্জে ৫ শতাধিক রোগীকে দেয়া হয়েছে বিনামূল্যে হোমিও চিকিৎসা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে হোমিও চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২৫আগস্ট) সকাল ১০ থেকে দিনব্যাপী উপজেলার আদমপুর বাজারে ‘হ্যানিম্যান হোমিও সেন্টার’ এর আয়োজনে ও হ্যানিম্যান হোমিও সোসাইটি ও ছাত্র সংগঠনের সহযোগীতায় এ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

এ সময় চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষুধও প্রদান করা হয়। এ মেডিকেল ক্যাম্পটির উদ্ভোধন করেন হ্যানিম্যান হোমিও সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডা. এমদাদুল হক। এ উপলক্ষে দোয়া ও কেক কাটা হয়।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূইয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংবাদিক সালাহউদ্দিন শুভ।

 

এসময় হ্যানিম্যান হোমিও সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ডা. এমদাদুল হকের নেতৃত্বে সিলেট থেকে ১০জনের একটি টীম এ চিকিৎসা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন, হ্যানিম্যান হোমিও সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ডা. নাজমুল হক, সিলেট জেলা কমিটির সভাপতি শাহ জামাল উদ্দিন,ডা. হালিম আক্তার, টুম্পা, রোকসানা, আব্দুল্লাহ জাবেদ খান, আবুজার আব্দুল মন্নান, শফর আলী, আলমগীর ও হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

 

এ ব্যাপারে ‘হ্যানিম্যান হোমিও সেন্টার’ এর প্রতিষ্ঠাতা ডা. রোমানা বেগম বলেন, ‘আমরা চাই হোমিওপ্যাথি চিকিৎসা দিন দিন জনপ্রিয়তা লাভ করুক। কারণ, এ চিকিৎসা অনেক কম খরচে করা সম্ভব। তাই দুস্থ এবং অসহায় মানুষের জন্য খুব ভালো। তাছাড়া আমাদের সংগঠন থেকে সাধারণ মানুষের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করবো। এতে করে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন।’


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com