Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে: নানক

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৯৯
প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে। এই পুতুল নাচ করে লাভ নেই। তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পালাতক আসামী, খালেদা জিয়া একজন দন্ডিত আসামী । সুতরাং তারা কোনোদিন নির্বাচন করতে পারবে না। খালেদা জিয়া এবং তারেক রহমান কোনদিনই ক্ষমতায় আসতে পারবে না।

 

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে আলোচনা সভায় শনিবার (২৬ আগস্ট) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

নানক বলেন, বিএনপির বন্ধুরা- আপনাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করে বিএনপিকে গণতান্ত্রিক পথে নিয়ে আসতে। তাহলে এই দলটির শেষ রক্ষা হওয়ার সুযোগ রয়েছে। আর গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে না এসে আবার আব্দুর রহমান, বাংলা ভাই সৃষ্টি করবেন, কুলাউড়ায় গোপনে ট্রেনিং দেওয়াবেন? তা আর হবে না। এই দেশ আপনাদের এই দেশ আমাদের, এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা রক্ত দিয়েছি, এই বাঙ্গালি জাতি রক্ত দিয়েছে। কাজেই বাঙ্গালি জাতিকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি আরো বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ যে কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে। মৌলভীবাজারে শিল্পকলকারখানা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা পৌঁছে যাচ্ছে মোবাইল ফোনে। আমি বলবো- তারা এখন অস্ত্র মজুত শুর কররেছে। বিএনপির সন্ত্রাসী ছাত্রদল কর্মী ধরা পড়েছে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র পাওয়া গিয়েছে। ওরা এখন শান্তি হরণ করার জন্য, আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

 

জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

 

পরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে জেলা পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এককালীন ২৫ লক্ষ টাকার বৃত্তি, একশত সেলাই মেশিন, ২৫ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।