Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে ক্ষুদে শিক্ষার্থীরা পেলো ৯ হাজার গাছের চারা

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫৯৬
প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজারের রাজনগরে ক্ষুদে শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৩৯০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে হীড বাংলাদেশের মুন্সিবাজার কার্যালয়ে এসব ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও হীড বাংলাদেশের ব্যবস্থাপনায় উপজেলার পাঁচগাঁও, মুন্সিবাজার, রাজনগর ও মনসুরনগর ইউনিয়নের ৪ হাজার ৬৯৫ জন শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

 


হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলামের সভাপতিত্বে রাজনগরের মুন্সিবাজারে গাছের চারা বিতরণ কর্যক্রমের সূচনা অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইকবাল, হীড বাংলাদেশের আঞ্চলিক হিসাব রক্ষক লিন্টু বৈদ্য, সমন্বয়ক আমিনুল হক, নাজিদুর রহমান, লনী, দেবনাথ, বিপ্লব সামন্ত ও দুলাল হালদার, মুন্সিবাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল আজিজ তালুকদার, ইউপি সদস্য মো. লিটন মিয়া। ওইদিন সকালে পাঁচগাঁও ইউনিয়নে গাছের চারা বিতরণে পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল আমিন ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও হীড বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এসময় বক্তারা বলেন, গাছের চারা রোপনের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়নের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে। শিশু-কিশোরদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা গেলে আমাদের এই পরবর্তী প্রজন্ম একটি সবুজ, নির্মল ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারবে। এই অভ্যাস গড়তেই পিকেএসএফ এর সহযোগিতায় হীড বাংলাদেশ কাজ করে যাচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।