পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়ার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে (এনআই অ্যাক্ট) আদালতে দুটি মামলা (নং- ৪৩/১৮-কমলগঞ্জ ও নং-৯৫/২৩-রাজনগর) হয়। মামলা দুটোতে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এসব মামলায় পরোয়ানাভুক্ত আসামী ভাইস চেয়ারম্যান আলাল মিয়াকে রাজনগর বাজার থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে রাজনগর থানার পুলিশ।