Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

কুলাউড়ায় ইয়াবা বিক্রেতা কামরুলকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কুলাউড়ায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক কারবারি কামরুল ইসলাম (৩০)-কে হাতেনাতে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এসময় তার পকেট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক কারবারি কামরুল জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে।

 

 

 

পুলিশ সুত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) এর সার্বিক দিক নির্দেশনায় এবং কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে মাদক মাদকমুক্ত কুলাউড়া গড়তে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয় উপজেলার বিভিন্ন এলাকায়।

 

 

 

এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে কুলাউড়া আউটার সংলগ্ন এলাকায় অভিযান চালান এসআই আব্দুল আলী, এএসআই মোঃ নুরু মিয়া এবং মোশারফ হোসেনসহ পুলিশের একটি টিম। গোপনে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল এলাকার সিএনজি চালক মন্নান মিয়ার ছেলে কামরুল ইসলামকে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

 

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com