Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক

রাজকথায় সংবাদ প্রকাশের পর স্থগিত হলো রাজনগরের সেই মাদরাসার নিয়োগ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

রাজকথায় সংবাদ প্রকাশের পর অবশেষে স্থগিত হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসায় সহ-সুপার পদের নিয়োগ পরীক্ষা। ‘রাজনগরে মাদরাসার সহ-সুপার পদে পছন্দের প্রার্থীকে নিয়োগের পায়তারা’ শিরোনামর গত বুধবার রাজকথা ডটকমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নিয়ে জেলা জুড়ে মাদরাসা কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। মাদরাসাটির প্রাক্তন শিক্ষার্থী ও অভিবাবকরা ক্ষোভ প্রকাশ করেন।

 

 

জানা যায়, একটি চক্র তাদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তদবির করে সিলেট আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক আব্দুল মছব্বির’কে ডিজির প্রতিনিধি নিয়োগ করান। তিনি একটি রাজনীতিক সংগঠনের জেলা পর্যায়ের নেতা। ডিজির প্রতিনিধি হিসেবে আব্দুল মছব্বিরের নিয়োগে আবেদনকারীদের মধ্যে অসন্তুষ বিরাজ করে।

 

 

এদিকে সংবাদ প্রকাশের পর আজ বৃহস্পতিবার মাদরাসার ম্যানেজিং কমিটি সভা ডেকে নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন। যদিও আসন্ন নির্বাচনের কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদির বলেন, সামনে জাতীয় নির্বাচন। তাই আপাতত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষ হলে নিয়োগ সংক্রান্ত কার্যক্রম শুরু হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com