Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
রাজনগরে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা

মৌলভীবাজারের রাজনগরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় রাজনগর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান, পিপিএম-বার।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে ও এসআই শওকত মাসুদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন।

 

এসময় বক্তব্য রাখেন ফতেপুর ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান রাহেল হোসেন, পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, রাজনগর সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সীবাজার বণিক সমিতির সভাপতি বরকতুজ্জামান, টেংরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম তরফদার, মাথিউড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুগ্রীম গৌড়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com