Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগর ১০৮ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ১০৮পিছ ইয়াবাসহ আব্দুস সোবহান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজনগরের গোবিন্দবার্টি এলাকায় মঙ্গলবার দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আব্দুস সোবহান দক্ষিন ঘরগাঁও (খারপাড়া) গ্রামের মো. আফজল হোসেনের ছেলে।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও এসআই অরূপ সরকারসহ একদল পুলিশ গোবিন্দবার্টি এলাকায় অভিযান চালান। সেখানে আব্দুস সোবহানকে তল্লাশি করলে ১০৮ পিছ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে রাজনগর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

আসামীর বিরুদ্ধে রাজনগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজনগর থানা পুলিশ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com