Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আইজিপি পদক পাচ্ছেন রাজনগরের ওসি আব্দুছ ছালেক

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

 

 

 

পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ও স্বীকৃতিস্বরূপ হিসেবে ভালো কাজে অবদানের জন্য ওসি ছালেককে এই পদকে ভূষিত করা হয়।

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ওসি মো. আব্দুছ ছালেককে এ পদক পরিয়ে দিবেন বলে জানা গেছে। এর আগে মৌলীবাজার জেলার বিভিন্ন থানায় কর্মরত থাকাকালে ৯ বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি।

 

এ ব্যাপারে ওসি মো. আব্দুছ ছালেক বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। এই পুরস্কার যেনো আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়- এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com