Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে সিএনজি অটোরিকশা চালক খুন, দুইজন আটক

মৌলভীবাজার প্রতিনিধি : / ৬২৫
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
রাজনগরে সিএনজি অটোরিকশা চালক খুন, দুইজন আটক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এক সিএনজি চালককে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। রোববার পবিত্র শবে বরাতের রাত (২৫ ফেব্রুয়ারি) সাড়ে আটটার দিকে উপজেলার মুন্সিবাজারের উত্তরবাজার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় জড়িত দুইজনকে রাতেই পুলিশ আটক করেছে।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের নোয়াব আলীর ছেলে সিএনজি অটোরিকশা চালক ছোয়াব আলীর (৪০) সাথে পাওনা টাকা নিয়ে একই ইউনিয়নের সোনাটিকি গ্রামের সৈয়দ মনাফ আলীর ছেলে সৈয়দ কাশিম আলী (৩২) ও সৈয়দ কোহিনুর আলীর (২৭) বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। রোববার রাতে মসজিদের জন্য শিরনী কিনতে মুন্সিবাজারে যান ছোয়াব আলীর ছেলে হৃদয় (২০)। এসময় উত্তরবাজার সিএনজি স্ট্যান্ড এলাকায় তাকে মারধর করে কোহিনুর, কাশেমসহ আরো ১০-১২ জন। খবর পেয়ে হৃদয়ের বাবা ও চাচারা ঘটনাস্থলে যান। বিষয়টি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছোয়াব আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে কোহিনুর ও কাশিমসহ তাদের সঙ্গীরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এদিকে ঘটনার খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের মূলহোতা কোহিনুর ও কাশিমকে রাতেই আটক করা হয়।

 

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, রাতের মধ্যেই জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রয়েছে। এঘটনায় মামলা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।