Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আবারো রাজনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন শাহজাহান খান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান খান বহিঃ বাংলাদেশ ছুটিতে যুক্তরাজ্য সফর শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে আলোচনা সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা পরিষদ সম্প্রসারিত মাল্টিপারপাস হলরুমে বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর আড়াইটার সময় শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান প্রধান অতিথির বক্তব্য দেন। মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরি বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাদিকুর রহমান, জেলা পরিষদের সদস্য জিয়াউর রহমান, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, শ্রমিকলীগের সদস্য সচিব মো. নান্নু আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব সাম্মু, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ খান প্রমুখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান খান বলেন, গত ৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ দিয়ে উপজেলাবাসীর জন্য কাজ করেছি। একটি পক্ষের বিরোধিতার কারণে অনেক কাজে বাধাপ্রাপ্ত হয়েছি। আবার সবাইকে সাথে নিয়ে সেসব বাধার মোকাবেলাও করেছি। গত পাঁচ বছরে এই উপজেলার কোনো মানুষের ক্ষতি করিনি। বর্তমান সংসদ সদস্যও রাজনগরের উন্নয়নের ব্যাপারে আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। আগামী নির্বাচনে রাজনগরের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনাদেরকে একটি স্মার্ট উপজেলা উপহার দিবো।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com