Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে সাম্প্রদায়িক সম্প্রীতিরক্ষা, জাতীয় যুবনীতি বাস্তবায়ন ও সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের সম্পৃক্ততাকল্পে হুইসেল ব্লোয়ার অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

রাজনগর উপজেলা যুব ফোরাম এবং জেলা নাগরিক প্লাটফর্ম এর সদস্যদের সমন্বয়ে বুধবার (৮ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এর আয়োজনে “আস্থা” প্রকল্পের আওতায় এ সভা হয়।

 

 

 

রাজনগর উপজেলা যুব ফোরামের আহ্বায়ক এইচএম এবাদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা নাগরিক প্লাটফর্মের উপদেষ্টা জসিম উদ্দীন, জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক এহসানা চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, রাজনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, আস্থা প্রকল্পের সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক, জেলা কো-অর্ডিনেটর মুনজিলা, জেলা ফিল্ড অফিসার মনিরুল হক প্রমুখ।

 

 

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায়, সামাজিক মূল্যবোধ সম্পন্ন , সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাসমুক্ত একটি সহনশীল অহিংস সমাজ গঠনে যুবদের হুইসেল ব্লোয়ার হিসাবে কাজ করতে হবে । পাশাপাশি সমাজের শিক্ষা, সাংস্কৃতিক কমর্কান্ড সহ বিভিন্ন সামাজিক কমর্কান্ড করে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের দায়িত্বের বিষয়গুলো বক্তারা তুলে ধরেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com