Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

মৌলভীবাজারে সীমান্তিকের শিশু পুষ্টি ক্যাম্পেইন

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৯৪
প্রকাশিত : রবিবার, ২৬ মে, ২০২৪

মৌলভীবাজারের ৬টি উপজেলায় শিশু পুষ্টি ক্যাম্পেইন করেছে সীমান্তিক। এসময় শিশুদের বেড়ে উঠার জন্য অণুপুষ্টির ভূমিকা ও সঠিক পরিমান অণুপুষ্টি গ্রহণ নিশ্চিত করতে মায়েদেরকে অবহিত ও উৎসাহিত করা হয়। এসএমসি ও ইউএসএআইডি এর অর্থায়নে এমআইএসএইচডি প্রকল্পের আওতায় শনিবার ও রোববার (২৫-২৬ মে) দুইদিন ব্যাপী এই ক্যাম্পেইন জেলার রাজনগর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়।

 

 

এসব ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সীমান্তিক প্রকল্প অফিস, সিলেটের এমআইএসএইচডি প্রকল্পের প্রোগ্রাম স্পেশালিস্ট (মনিটরিং) পীযুষ কান্তি দেবনাথ, সীমান্তিক মৌলভীবাজার জেলার ডিটিএল মো. রেজাউল ইসলাম প্রমুখ। এছাড়াও সীমান্তিকের সংশ্লিষ্ট উপজেলা সুপারভাইজার, কমিউনিটি মবিলাইজার এবং গোল্ডস্টার মেম্বারগণ উপস্থিত ছিলেন।

 

ক্যাম্পেইনে মায়েদের সচেতনতা বাড়াতে অণুপুষ্টি সম্পর্কে ধারনা দেয়ার পাশাপাশি শিশুর বেড়ে উঠার জন্য অণুপুষ্টির ভূমিকা এবং প্রতিটি শিশু যেন সঠিক পরিমানে অণুপুষ্টি গ্রহণ করার মাধ্যমে তাদের দৈহিক ও মানসিক বৃদ্ধি নিশ্চিত করতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। এই প্রকল্পে অণুপুষ্টি সমৃদ্ধ একটি পণ্য হলো ‘মনিমিক্স’। এই মনিমিক্স পণ্যটির ব্যাপারে মায়েদের বিস্তারিত ধারণা প্রদান করা হয়।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।