Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বাবাকে নিয়ে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় ছেলে নিহত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে বাবাকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় অনিক দেব মুন্না (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় কুলাউড়া-সিলেট সড়কে পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

এতে তার বাবা অমল দেব (৫৫) গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি একই উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামে। সোমবার (১০ জুন) রাত এগারোটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, রাজনগর উপজেলার মুন্সিবাজারে ব্যবসা করতেন পাঁচগাঁও ইউনিয়নের দেবীপুর গ্রামের অমল দেব। সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি ও তার ছেলে অনিক দেব মুন্না মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে সিলেট-কুলাউড়া সড়কে মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় পৌঁছালে একইদিকে চলতে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা দেয় তাদের মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই অনিক দেব মুন্না নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে অমল দেবকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নিহত মুন্না মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয় নি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com