Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ‘অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। সীমান্তিকের আয়োজনে ও ইউএসএআইডি ও এসএমসি’র যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১ টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর দাশপাড়া গ্রামে সক্ষম দম্পতিদের নিয়ে উঠান বৈঠকের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।


বৈঠকে বক্তব্য দেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশ, সীমান্তিক প্রকল্প অফিসের প্রোগ্রাম মনিটরিং স্পেশালিস্ট পিযুষ কান্তি দেবনাথ, মৌলভীবাজার জেলা টিম লিডার মো. রেজাউল ইসলাম, উপজেলা সুপারভাইজার মো. জয়নাল আবেদীন প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিত জনসংখ্যাই আগামীদিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার জনশক্তিতে পরিণত করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষের হাতকে কাজে লাগিয়ে উন্নয়ন কাজ চালিয়ে যেতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি জনসংখ্যাকে যাতে জনসম্পদে পরিণত করা যায় এ ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকায় কর্তব্যরত কমিউনিটি ম্যবিলাইজার, গোল্ডস্টার মেম্বার ও সক্ষম দম্পতিরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com