Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩০৭
প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে যুবদল। এসময় শেখ হাসিনাকে স্বৈরাচার উল্লেখ করে নানা স্লোগান দেন তারা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে রাজনগর বাজার ও আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি উপজেলা মুক্তিযোদ্ধ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ,  জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন, সদস্য সচিব শেখ মো. রুকন,  প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

 

 

সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার দেশকে একটি বন্দীশালা বানিয়েছে। সারাদেশে গুম, খুন, হত্যা, মামলা, নির্যাতনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে দেশবাসী। তবে জনতার এই বিজয় রুখে দিতে নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবি তুলতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করে জাতিকে ন্যায়বিচার দিতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।