Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বেসিস এর সদস্য হলো এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড

আইটি ডেস্ক :
প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সদস্যপদ অর্জন করেছে এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড। এই অর্জনের ফলে দেশের তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও অগ্রগতির ধারায় আরো বেশি অবদান রাখতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা মনে করেন, বেসিস এর সদস্যপদ লাভের মাধ্যমে এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড আরও সুদৃঢ় অবস্থানে থেকে দেশের আইটি খাতে অবদান রাখতে পারবে।

 

 

 

বেসিস, যা দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান সংগঠন হিসেবে পরিচিত, এর সদস্যপদ লাভ করা কোনো প্রতিষ্ঠানকে তাদের পণ্যের গুণগত মান, প্রযুক্তিগত দক্ষতা এবং বাজারে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করে। এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেডের এই সদস্যপদ অর্জনের মাধ্যমে তারা দেশের আইটি খাতে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে।

 

 

প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক নাজিরা আক্তার বলেন বলেন, “বেসিস সদস্যপদ প্রাপ্তি আমাদের জন্য একটি বড় অর্জন। আমরা একত্রে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মনে করি, দেশের আইটি খাতকে আরো বেশি এগিয়ে নিতে আরা মানসম্পন্ন সেবা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারবো।”

 

 

 

এক্সটেন্ট টেকনোলজিস লিমিটেড বিগত কয়েক বছরে একের পর এক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটি বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট, আইটি কনসালটেন্সি, এবং ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্টে কাজ করেছে। এই অর্জনগুলি তাদের বেসিস সদস্যপদ লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

 

 

প্রতিষ্ঠানটি এখন বেসিসের অন্যান্য সদস্যদের সাথে মিলে বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করতে পারবে এবং দেশের প্রযুক্তিগত খাতের উন্নয়নে আরও বৃহত্তর পর্যায়ে কাজ করতে পারবে। এছাড়াও, বেসিসের নেটওয়ার্ক এবং সংস্থানগুলোর মাধ্যমে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্ভাবনী প্রকল্পে কাজ করতে উৎসাহিত হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com