Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে খেলাফত মজলিসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় স্থানীয় কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। খেলাফত মজলিসের রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ওলীদ আহমদের সভাপতিত্বে ও মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আহমদ বিলাল।

 

 

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি শাহ আশিকুর রহমান, মৌলভীবাজার খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, ছাত্র মজলিসের সভাপতি আল মামুন আব্দুল্লাহ।

 

অন্যান্যের মধ্যে ছিলেন জেলা সহ সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি শামছুল ইসলাম লিয়াকত, সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ খালেদ, রাজনগর উপজেলা যুব মজলিসের আহ্বায়ক জমসেদ আহমদ, মাওলানা কাউসার আহমদ, মাওলানা আব্দুল মতিন, হাফিজ ইবাদুল হক প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার এদেশকে ধ্বংস করে চলে গেছে। দেশ থেকে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছেন। আওয়ামী সরকার এই দেশের রন্ধ্রে রন্ধ্রে বৈষম্য সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে লুটপাটে মহোৎসব চালিয়েছে। এই মুহুর্তে বাংলাদেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের কল্যাণে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তবেই কেবল লুটপাট, বৈষম্য, খুনাখুনি, বিচারহীনতা, গুম, নৈরাজ্য, ছিনতাই রাহাজানি দূর হবে, প্রতিষ্ঠিত হবে সুশাসন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com