Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

সামাজিক বনায়নের উদ্যোগ নিয়েছে ‘ইউনাইটেড পদিনাপুর’

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে ‘ইউনাইটেড পদিনাপুর’ এর উদ্যোগে শুরু হযেছে সামাজিক বনায়ন কর্মসূচী। উপজেলার পুরাতন ডাকবাংলো থেকে ময়নার দোকান পর্যন্ত সড়কের দুই পাশে লাগিয়েছেন কয়েক’শ গাছ। গবাধিপশু থেকে গাছ রক্ষায় দৃষ্টিনন্দন বেড়া দিয়েছেন। বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।

 

এসময় কার্যক্রমের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হক রিপন, ফুয়াদ আহমদ মুরাদ, মামুনুর রশিদ বকস, এনামুল হক সিপন, জুনেল আহমদ, রিকুল আহমদ, এনাম আহমদ, জহিরুল ইসলাম মাসুম প্রমুখ।

 

এ ব্যাপারে যুবনেতা আজিজুল হক রিপন বলেন, বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। বদলে যাচ্ছে আবহাওয়ার ধরণ। বিজ্ঞানীদের অভিমত, বনায়ন সৃষ্টি ও কার্বন নিঃসরণ বন্ধ করা গেলে সামনের দিনে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। তাই আমরা তরুণ-যুবকসহ স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে একটি সবুজ-শ্যামল ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রয়াসে এমন উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে এলাকার অন্যান্য উন্নয়নমূলক কাজে ‘ইউনাইটেড পদিনাপুর’ কাজ করবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com