Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে বিএনপির জনসভা

মো. ফরহাদ হোসেন / ৪৮৩
প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে জনসভা করেছে বিএনপি। রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজনগর সরকারি কলেজ মাঠে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

 

 

উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক আব্দুল কাইয়ূম বকুল ও দপ্তর সম্পাদক রুপক দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি আশিক মোশাররফ, হেলু মিয়া, জামি আহমদ, আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম সেলুন, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ।

 

এম নাসের রহমান এসময় বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ বিরোধীদলের উপর মামলা, হামলা, নির্যাতনের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল। বেপরোয়া হয়ে জনগণকে নিজেদের শত্রু হিসেবে মনে করেছে। কয়েক হাজার মানুষ হত্যা করেছে।

 

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে। পালিয়ে কেউ পার পাবে না। সবার বিচার হবে। তারা বিএনপিকে ভয় পায় বলেই এতো নির্যাতন করেছে। পালিয়ে তারা বাঁচতে পারবে না। তাদের বিচার করতে হবে। স্বৈরাচার হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।