Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে পল্টন নিহতদের স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

গত ২০০৬ সালের ২৮ শে অক্টোবর রাজধানীর পল্টনে নিহতদের স্মরণে ও হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি করে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী। কামারচাক ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠান হয়।

 

 

কামারচাক ইউনিয়ন সভাপতি সায়েদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মু. আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, উপজেলা জামায়াতের নেতা আকরামুজ্জামান খান, ইউপি সদস্য সোহেল আহমদ, মাওলানা নাসির উদ্দিন, এমএম রহমান আজাদ, কাপ্তান মিয়া, আব্দুল ওয়াহিদ, লুৎফুর রহমান প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, ২০০৬ সালে চারদলীয় জোট সরকার নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক ভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেদের পেশীশক্তি দিয়ে ক্ষমতায় যেতে ওই বছরের ২৮ অক্টোবর জামায়াতের শান্তিপূর্ণ এক সমাবেশে হামলা চালায়। এতে অসংখ্য জামায়াত-শিবিরের নেতাকর্মী নিহত ও আহত হন। পরবর্তীতে জামায়াত মামলা করলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে বেআইনীভাবে এসব মামলা বাতিল করে দেয়।

 

 

বক্তারা বলেন, আওয়ামী লীগ আমলে এসব হত্যাকান্ডের বিচার না হওয়ায় গত ১৬ বছেরে তারা আরো বেপরোয়া হয়ে সারাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে। কিন্তু ক্ষমতার দাপট বেশিদিন টিকে না সেটা আবারো প্রমাণিত হলো। তারা এখন জনগণের রোষানলে পড়ে তারা পালিয়ে গেছে। অবিলম্বে খুনীদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com