Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নি হ ত, আ হ ত ১

মো. ফরহাদ হোসেন
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে একজন। উপজেলার সদর ইউনিয়নের মুশুরিয়া এলাকায় কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কে সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (১৯) ও একই ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (১৯)। এঘটনায় গুরুতর আহত একই উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খলাগাঁও গ্রামের তাদের বন্ধু রাজু ধরকে (১৮) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে রাজনগরের মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন তারা ৩ জন। পথে কুলাউড়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুশুরিয়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা মুন্সিবাজারগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ৩ জনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফি ও সাকিনকে মৃত ঘোষণা করেন। আহত হয়েছেন তাদের সাথে থাকা রাজু ধর। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে রাজনগর থানার পুলিশ। তবে পিকআপ চালক পালিয়ে গেছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com