Logo
সর্বশেষ :
রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ রাজনগরে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল প্রেস রিলিজ : অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন নেছার আহমদ সানি মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন রাজনগরে মিষ্টির কারখানায় ঢুকতে না দেয়ায় যুবদল নেতার হামলা, আহত ২ ব্যাংকের সিকিউরিটি গার্ড মিসবাহ ভেবে হত্যা করা হয় ‘আইনজীবী সুজনকে’ রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল রাজনগরে দারুল ক্বিরাত এবং বয়স্কদের সহীহ্ কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরষ্কার বিতরন

রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

মৌলভীবাজার প্রতিনিধি : / ২৬৫
প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের রাজনগরে প্রথম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। বাংলাদেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে ১১ই ডিসেম্বর বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্দ্যাগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ ক্বিরাত সম্মেলন। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কিরাত সম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় করেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামিযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

 

 

মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন আল ইসলাহ’র টেংরা ইউনিয়নের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ। লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা মাস ব্যাপি আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। আমাদের এই উদ্দ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ক্বারীদের নিয়ে এই প্রথম রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা ধর্মপ্রাণ মানষের মাঝে উচ্ছাস দেখতে পেয়েছি। নিরাপত্তার জন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেছি। এছাড়াও আমাদের নিজেদের মধ্য থেকে অর্ধশত স্বেচ্ছাসেবী কাজ করবে।

 

মতবিনিময় সভায় জানানো হয় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে যারা তেলাওয়াত করবেন- মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহযাউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ।

 

ক্বিরাত সম্মেলন সফল করার জন্য মতবিনিময় সভায় রাজনগর উপজেলাসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা তালামিযের সভাপতি আলী হোসাইন মিতুল, উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, টেংরা ইউনিয়ন তালামিযের সভাপতি রাহেল আহমদ প্রমুখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।