Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 128.46104; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 40;

দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক লিয়াকত আলী। বুধবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সিলেট ও মৌলভীবাজার বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
এক প্রতিক্রিয়ায় লিয়াকত আলী বলেন, যুক্তরাজ্যে গণতন্ত্রের পক্ষে লড়াই করা ছিল আমার অপরাধ। এই অপরাধে আমাকে দেশে আসতে দেয়া হয়নি। জুলাই আন্দোলনে বাংলাদেশে দেড় হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। তাদের রক্ত বৃথা যেতে পারেনা। প্রায় সাতশ লোককে গুম করা হয়েছে এবং দুই হাজার লোককে বিনা বিচারে হত্যা করা হয়েছে। তাদের পরিবারের আহাজারি আল্লাহ কবুল করেছেন।

 

তিনি আরও বলেন, তারেক রহমান সকল ষড়যন্তের দাত ভেঁঙ্গে আইনি সকল প্রক্রিয়ায় শেষ করে খুব শীঘ্রই দেশে ফিরবেন।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমেদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাভেল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য গাজী মারুফ, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, ব্যারিষ্টার লিয়াকত আলী ফাউন্ডেশনের সমন্বয়ক মুর্শেদ আহমেদ মুন্না, আব্দুল আজিজ, খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা এমদাদ মোহাম্মদ সিরাজ ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ সাহেদ প্রমুখ।

 

এছাড়াও ছাত্রদল, যুবদল, কৃষকদল স্বেচ্ছাসেবকদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com