Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় সুমন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ‘ঘাগটিয়া টাইটানস’র উদ্যোগে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া মাঠে প্রধান অতিথি হিসেবে কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘাগটিয়া টাইটানসের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই।

 

ঘাগটিয়া টাইটানসের অন্যতম সদস্য মাহবুব আলম রাসেলের সভাপতিত্বে ও ঘাগটিয়া প্রতিভা আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক জুনাব আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রাহাত আহমদ সিপার, ইফতেখার উদ্দিন মান্না ও অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের।

 

এ সময় উপস্থিত ছিলেন সুমনের বাবা আব্দুর রউফ, ছয়ফুল আহমদ, সিপু আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, মুরাদ খাঁন, জুবের আহমদ, জাকির হোসেন পিন্টু, জাকির খাঁন, নোমান আহমদ, আবু সাইদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ টুর্নামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে আনভিটেন কুলাউড়া এবং মিরশংকর ক্রীড়া সংস্থা প্রতিদ্বন্দ্বিতা করে।

 

উদ্বোধন উপলক্ষে মাঠকে বর্ণিলভাবে সাজানো হয়। বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন লাগিয়ে সুন্দরভাবে তৈরি করা হয় গ্যালারি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com