Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে ১ কোটি ৬২ লাখ টাকার সরকারি জমি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

মৌলভীাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নে হাওরের সরকারি এক কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা মূল্যের জমির দখল উচ্ছেদ করা হয়েছে। এসময় ১৬.২২ একর জমির সীমানায় লাল পতাকা টানিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এসব বেদখল হওয়া জমি উদ্ধার করেন।

 

 

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের হাওর কাওয়াদীঘি মৌজার ১৬.২২ একর সরকারী জমি স্থানীয়রা ভোগ-দখল করে রেখেছিল। এসব জমির মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসন ওই মৌজার খাস জমি উদ্ধারে যায়। বোরো ও পতিত শ্রেণির এসব জমি লাল পতাকা দিয়ে চিহ্নিত করে বাংলাদেশ সরকারের মালিকানা সম্বলিত বোর্ড টানানো হয়।

 

 

এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জমি স্থানীয় মানুষ দখল করে রেখেছে। এসব দখল উচ্ছেদ করা হয়েছে। ফলে ১ কোটি ৬২ লাখ টাকার বেশি মূল্যের জমিতে সরকার দখল ফিরে পেয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com