Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজার শহর শিবিরের সভাপতি তারেক আজিজ, সেক্রেটারি কাজী দাইয়ান

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক আজিজ। এতে সেক্রেটারি মনোনীত হয়েছেন কাজী দাইয়ান আহমদ। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের সাথী ও সদস্যদের এক সমাবেশে ২০২৫ সালের জন্য তাদের নাম ঘোষণা করা হয়।

 

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সাহেদ আলী, শিবিরের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, কেন্দ্রীয় কার্যকরী সদস্য শরীফ মাহমুদ, মৌলভীবাজার জেলা শিবিরের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

 

নবনির্বাচিত শহর শিবিরের সভাপতি তারেক আজিজ জানান, শহর শাখার সাথী ও সদস্যরা সভাপতি নির্বাচিত করেছেন। সকলের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনীত হয়েছেন। শিগগিড়ই তারা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com