Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

মৌলভীবাজারে এম সাইফুর রহমান ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মো. ফরহাদ হোসেন, মৌলভীবাজার : / ২০৩
প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আমাদের যুবসমাজকে সুস্থ, সতেজ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। আজকে এই ফুটবল টুর্ণামেন্ট যে মহান ব্যক্তির নামে করা হয়েছে তিনি কেবল দেশের অর্থনীতির চাকা সচলে সক্রিয় ছিলেন এমনটি নয়। অর্থনীতির সাথে দেশে আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

 

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। বক্তব্য রাখেন টুর্ণামেন্টের উদ্যোক্তা এম সাইফুর রহমানের নাতি ব্যবসায়ী এম সাফির রহমান, নাতনী আমিরা রহমান, যুক্তরাজ্য প্রবাসী মিফতাউল ওয়াহেদ মুফতি ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জু হক।

 

 

সায়েম রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র ব্যবসায়ী এম শফিউর রহমান বাবু, অষ্ট্রেলিয়া প্রবাসী ফয়ছল আহমদ, নাতি নাবিল ইলহাম রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির আহবায়ক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বদরুল আলম প্রমুখ। টুর্ণামেন্টে সিলেট বিভাগের বাছাইকৃত ১৬টি দল অংশগ্রহণ করছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।