Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার চেষ্টার প্রতিবাদে তারা এ কর্মসূচী পালন করেন।

 

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লাঘাতার আন্দোলনে যেতে পারেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন থেকে এনআইডি সেবা সরিয়ে নিতে চাইছে অন্তর্বর্তী সরকার। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছিল। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক দাবী করে আসছে জাতীয় পরিচয়পত্র ইস্যু ও নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে জেলা-উপজেলাসহ সকল নির্বাচন অফিসে ২ ঘন্টার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা।তাদের দাবি, এনআইডির মাধ্যমে ১৮৩ প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে। এনআইডি কমিশন থেকে সরে গেলে হুমকির মুখে পড়বে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নসহ নানা কার্যক্রম। তিল তিল করে গড়ে ওঠা এনআইডি ধ্বংসও হতে পারে। নির্বাচন কমিশনে চার থেকে ৫ হাজার দক্ষ জনবল তৈরি করেছে এনআইডি সেবা দেওয়ার জন্য। বর্তমান প্রক্রিয়ায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন একই সময় করা যাচ্ছে। জাতীয় পরিচয়পত্র সেবা পেতে গিয়ে ব্যবহারকারী স্বয়ংক্রিয়ভাবে ভোটার হয়ে যাচ্ছেন। এনআইডির কার্যক্রম আলাদা করার ফলে সেবাগ্রহীতাদের ভোটার নিবন্ধন আলাদাভাবে করতে হবে। ফলে ভোটার নিবন্ধনে আগ্রহ হারাবেন সেবগ্রহীতারা। আবার এতে জনসাধারণের ব্যয় বেড়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com