Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রকাশিত : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’র উদ্যোগে রোববার (১৬ মার্চ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন ও সমাবেশ হয়।


মেডিকেল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সাধরাণ সম্পাদক আজিজ আহমদ কিবরিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল বাছিত চৌধুরী, তাজুল ইসলাম খান, সাবেক সরকারি কর্মকর্তা মামুনুর রশীদ, ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর মো. সিতাব আলী, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, সহকারি অধ্যাপক এইচ এম আলাউদ্দিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, পেশাজিবী নেতা আব্দুল কুদ্দুস নোমান ও আনোয়ার হোসেন চৌধুরী মুর্শেদ।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার মানুষ স্বাধীনতার পর থেকে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে। দেশে বিগত সময়ে অনেকগুলো মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। কিন্তু এসবের কোনো কিছুই মৌলভীবাজারবাসী পায়নি।

বক্তারা আরো বলেন, প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজারের প্রবাসীরা প্রতি বছর দেশের উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মূদ্রা দেশে পাঠান। কিন্তু যুগ যুগ ধরে তারা উন্নয়নের দিক থেকে বঞ্চনার শিকার হয়ে আসছেন। বৈষম্যহীন বাংলাদেশে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ স্থাপন করা। এ প্রেক্ষিতে মৌলভীবাজারে অনতিবিলম্বে মেডিকেল কলেজ স্থাপন করে জেলাবাসীর দাবিকে সম্মান জানানোর আহ্বান জানান তারা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com