Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

জুড়ীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

রাব্বি মিয়া, মৌলভীবাজার :
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোকে গণহত্যাকারী ও সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে জুড়ীতে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার সময় এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে একটি সমাবেশে মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “সন্ত্রাসী ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে এবং জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এই সন্ত্রাসী সংগঠনের গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে অনতিবিলম্বে আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে।”

 

ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমাদের ভাইদের রক্তে ভেজা এই মাটিতে আর কোনো কালো ছায়া পড়তে দেব না। আমরা শান্তি চাই, আমরা ন্যায়বিচার চাই। যারা আমাদের শতসহস্র ভাইদের রক্তে নিজেদের হাত রঞ্জিত করেছে, তাদের আর বাংলাদেশের রাজনীতিতে স্থান নেই। তাদের বিচার হতেই হবে। আপনারা যদি আমাদের ভাইদের রক্তের মর্যাদা না দেন, তাহলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া ক্ষমতার চেয়ারে বসে আছেন, এই রক্ত যেন বৃথা না যায়। রক্তের সঙ্গে বেইমানি করবেন না।”

 

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুব ফোরামের সেক্রেটারি হাফিজ শাহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুহেল আহমদ, ছাত্রনেতা ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রুয়েল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আমির হোসেন এবং যুব নেতা শাহিন আহমদ।

 

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের নিষিদ্ধ করার দাবি জানান। তারা জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com