Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে শিবিরের ঈদ সামগ্রী বিতরণ

রাব্বি মিয়া, মৌলভীবাজার :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ২টায় কলেজ ক্যাম্পাসে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

 

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ। এছাড়া মৌলভীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আরাফাত আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের ২০ জন কর্মচারীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি কাজী দাইয়ান আহমেদ বলেন, “ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। আমরা বিশ্বাস করি, এই সামান্য উপহার কলেজ কর্মচারীদের ঈদের আনন্দে কিছুটা হলেও যোগ করবে। ছাত্রশিবির সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা চাই, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”

এসময় বক্তারা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। ছাত্রশিবিরের এই উদ্যোগে কলেজ কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com