Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে ইফতার ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং জুলাই আগস্ট সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকলের রুহের মাগফিরাত কামনায় রাজনগর উপজেলা ছাত্রদল ও রাজনগর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে গতকাল শুক্রবার (২৮ মার্চ) এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসভাপতি মাহবুব আল জামালের সবাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান খান জোসেফ, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান খান ছোটন, বিএনপি নেতা নেছার আহমদ, মিজান মিয়া, ছাত্রদল নেতা নুর আহমেদ সাইফ, রায়হান হাবীব, মুহিবুল ইসলাম সাম্মু, সালমান আহমদ, শাহ মামুন, সাহেদ আহমদ, তাহমিম হাসান, জুবেল আহমদ, মোস্তাকিম আহমদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com