Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

রাজনগরে জনসংখ্যা দিবস উদযাপন

মৌলভীবাজার প্রতিনিধি : / ৪৮১
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সীমান্তিকের কমিউনিটি মবিলাইজেশন প্রোগ্রামের (সিএমপি) আয়োজনে এসএমসি’র আর্থিক সহযোগিতায় সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের করা হয়।

 

 

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম কিবরিয়া । বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আব্দুল কাইয়ূম, এমটি-ইপিআই প্রবাল দাশ, সীমান্তিকের উপজেলা সুপারভাইজার মো. জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার মো. রাজন আহমেদ। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সীমান্তিকের রাজনগর উপজেলার কমিউনিটি মবিলাইজার এবং গোল্ডস্টার মেম্বারগণ উপস্থিত ছিলেন।

 

 

এছাড়া জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায়ও এই দিবসটি পালন করেছে সীমান্তিক।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।