Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার প্রতিবাদে মৌলভীবাজার জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (১৮ জুলাই) বিকালে মিছিলটি শহরের কুসুমবাগ থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান রোড হয়ে চৌমুহনায় এসে শেষ হয়।

 

 

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক মর্তুজা আহমেদ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি কাওছার আহমেদ, রাজনগর উপজেলা কৃষকদলের সভাপতি মনির হোসেন খালেদ, সাধারণ সম্পাদক আব্দুল আতিক পাবলু, জেলা কৃষক দলের সদস্য ও রাজনগর উপজেলা সহ-সভাপতি সৈয়দ আব্দুল জাহির, মুন্সিবাজার ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ রব প্রমূখ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com