Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজনগরে বিএনপি’র বিজয় মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গণ-অভ্যুত্থান দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে রাজনগর উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ২ টার দিকে উপজেলার কলেজ পয়েন্ট এলাকা থেকে এ বিজয় মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গবিন্দবাটি এসে শেষ হয়।রাজনগর উপজেলা বিএনপির সভাপতি, নুরুল ইসলাম সেলুন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবের পরিচালনায় সেখানে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক, মো. আব্বাস আলী মাস্টার,  যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রাজনগর উপজেলা কৃষক দলের সভাপতি মনির হোসেন খালেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ছালিক মিয়া, উপজেলা যুব দলের সদস্য সচিব রুকন আহমদ, উপজেলা ছাত্র দল নেতা রিহান আহমদ, জুনেল আহমদ, ছালাম আহমদ রিমব প্রমূখ।

 

প্রসঙ্গত গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com