Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

রাজনগরে প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে ও কনসালটেন্ট (ফিজিওথেরাপি) আব্দুল কাদের’র সঞ্চালনায় এ আলোচনা সভা হয়।

 

পরে আট জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া ভারপ্রাপ্ত ইউএনও সেবাগ্রহীতার কথা শুনেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রেের কর্মকর্তাদের নানা পরামর্শ দেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com