Logo
সর্বশেষ :
স্বজনের মৃত্যুতেও মন গলেনি সন্ত্রাসীদের : এলডিপি কর্মীর বসতঘরে অগ্নিসংযোগ, শিশুসহ ৩ জন আহত শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না শিকলে বাঁধা অবস্থায় মাদরাসা পড়ুয়া দুই শিক্ষার্থী উদ্ধার মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ১৬ ঘণ্টা লোডশেডিং রাশিয়ায় যুদ্ধে গিয়ে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তাকে বদলি হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু দিনের অর্ধেক সময় বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জবাসী

বাসা থেকে উদ্ধার হলো কালনাগিনী সাপ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৫০
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা। তবে সাপটি নির্বিষ।

সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে শ্রাবণ পালের বাসা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় সাপটি।

 

জানা যায়, ওই বাসায় একটি কালনাগিনী সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদেরকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

 

বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, উদ্ধারকৃত কালনাগিনী সাপটি নির্বিষ।

কালনাগিনী মূলত একটি মৃদু বিষধর সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। লোককাহিনী ও চলচ্চিত্রে একে অত্যন্ত ভয়ংকর ও প্রাণঘাতী হিসেবে চিত্রায়িত করা হলেও বাস্তবে এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।

 

এরা সাধারণত ২ থেকে ৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ সবুজাভ হলুদ রঙের হয় এবং তাতে লাল ও কালো রঙের চমৎকার ডোরাকাটা নকশা থাকে। এটি একটি ক্ষীণ বিষধর সাপ। মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।