Logo

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মুন্না

মৌলভীবাজার প্রতিনিধি : / ৩৮
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটো টেম্পু, অটো রিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না। শ্রীমঙ্গল উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) মৌলভীবাজার জেলা অটো টেম্পু, অটো রিক্সা, মিসুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম ও সাধারণ সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ করা হয়, তফসীল ঘোষণা মোতাবেক জাতীয় নির্বাচনের জন্য ও মাহে রমযানের জন্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয় নি। গত ১৭ এপ্রিল তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ব্যালট পেপার জটিলতার কারণে নির্বাচন করা সম্ভব হয় নি। এ জন্য পূর্বের নির্বাচন কমিশনকে স্থগিত ঘোষণা করে নতুন করে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হলো।

নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না, সিনিয়র কমিশনার মোহাম্মদ আলী, মো. ইউসুফ আলী, সদস্য সচিব শামীম হাসান টুলু, আমজাদ হোসেন, সাজ্জাদুর রহমান নওশাদ।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।