Logo
সর্বশেষ :
টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষার আগে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৯
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মৌলভীবাজারে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

 

মেলায় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে প্রযুক্তিনির্ভর কৃষির গুরুত্ব তুলে ধরেন।

 

মেলায় কৃষকদের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, প্রযুক্তি ও কৃষিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।