Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

মৌলভীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষার আগে প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আসন্ন এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন,মৌলভীবাজার এর আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেল।

 

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কেন্দ্র সচিবগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সভায় পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পরীক্ষা পরিচালনায় সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com