Logo
সর্বশেষ :
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ‘খালাস পেলেন আরিফ, গউছ, বাবর টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : / ১৬
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ৩টি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমান বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এঘটনায় পালিয়ে যাওয়া অস্ত্র চোরাচালানকারীদের ধরতে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। বুধবার রাতে ৫২ বিজিবির বিয়ানিবাজার ব্যাটালিয়ান এ অভিযান চালায়।

 

৫২ বিজিবি (বিয়ানিবাজার ব্যাটালিয়ান) জানায়, একটি সংঘবদ্ধ অস্ত্র চোরাচালানকারী চক্র পার্শ্ববর্তী দেশ থেকে দেশের অভ্যন্তরে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ করানোর পরিকল্পনা করেছিল। সীমান্ত এলাকার দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলাকীর্ণ ভূখণ্ডকে কাজে লাগিয়ে চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে তাদের অপতৎপরতা পরিচালনার চেষ্টা করে।

 

তথ্য পাওয়ার পর ৫২ বিজিবি তাৎক্ষণিকভাবে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সম্ভাব্য রুটসমূহে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চোরাচালানকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে তিনটি বিদেশি পিস্তল, ২৩ টি উচ্চ বিস্ফোরক টিউব, ২৪ টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর কর্ড, দুইটি কুকি চাপাতি উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এ ধরনের অভিযান সীমান্তপথে অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিরোধে সর্বদা সতর্ক ও অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছে বিজিবি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।