Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ হওয়ার দুই দিন পর শাহাবুদ্দিন মাঝি (৫৫) নামে এক জেলের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে স্থানীয় জেলেদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, গত ২৩ জুন ভোরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান শাহাবুদ্দিন মাঝি। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে উত্তাল সমুদ্রে তিনি নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। সহকর্মী জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তীরে ফিরে আসেন।

 

নিহত শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরগাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, বৃহস্পতিবার গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। পরে তারা বিষয়টি স্বজনদের জানালে পরিবারের সদস্যরা অন্য একটি নৌকায় করে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সন্ধ্যার দিকে মরদেহটি উপকূলে নিয়ে আসা হয়।

 

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি থানায় নেওয়া হয়।

 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com