Logo
সর্বশেষ :
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ‘খালাস পেলেন আরিফ, গউছ, বাবর টেকনাফে বিজিবির যৌথ অভিযানে আড়াই কোটি টাকার অবৈধ কারেন্ট জাল উদ্ধার জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২ শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান বাড়ছে: জামায়াত নেতা মঞ্জুরুল পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইসলামী আন্দোলনের নেতা নিহত বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলের ভাসমান মরদেহ উদ্ধার শরীয়তপুরে লেবু পাড়তে গিয়ে সাপের কামড়ে নারীর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সকল স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ করল প্রশাসন

মুন্সিগঞ্জ প্রতিনিধি : / ২১
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। জরুরী প্রয়োজন হলে তারা শিক্ষকদের মোবাইল যাতে ব্যবহার করতে পারে সে নির্দেশনাও দেয়া হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ইউএনও বলেন, শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অভিভাবকদের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

ওই চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।
© অনুমতি ছাড়া কপি করবেন না। কপি না করে নিজে লিখুন।