Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

শার্শা সীমান্তে বজ্রপাতে টহলরত দুই বিজিবি সদস্য আহত

যশোর প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

যশোরের শার্শা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে শফিউল আলম ও সাজেদুর রহমান  নামে দুই বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে শফিউলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পাঠানো হয়েছে। আহত শফিউল আলম ও সাজেদুর রহমান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্য এবং শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত ছিলেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
বিকালে শুরু হওয়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও দুইজন সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে শফিউল আলম ও সাজেদুর রহমান গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। আহতের খবর পেয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ঘটনাস্থলে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সিএমএইচে স্থানান্তরের ব্যবস্থা করেন। বর্তমানে শফিউল আলম যশোর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছেন বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। অন্য বিজিবি সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলেও জানান তিনি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com