Logo
সর্বশেষ :
মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রশাসকের ‘বড় ভাই’ পরিচয়ে প্রতারণা, অর্থ লেনদেনের সময় আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জেলা প্রশাসকের (ডিসি) ‘বড় ভাই’ পরিচয় দিয়ে চাকরি ও বিভিন্ন কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করেছেন স্থানীয়রা।

 

বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। প্রতারণার শিকার যুবক রাসেল আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গার হেলাল নামের এক ব্যক্তি রাসেল আলীর সঙ্গে কুষ্টিয়ার হরিনারায়নপুর এলাকার জাহিদুল ইসলাম ডাবলুর পরিচয় করিয়ে দেন। পরিচয়ের সময় ডাবলু নিজেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসকের আপন বড় ভাই বলে দাবি করেন। পরে চাকরি ও বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে রাসেলের কাছ থেকে ধাপে ধাপে টাকা নিতে থাকেন।

 

জেলা প্রশাসকের আত্মীয় পরিচয়ের কারণে তার কথায় বিশ্বাস করে রাসেল আলী বিভিন্ন সময়ে মোট ৫৬ হাজার টাকা দেন। একপর্যায়ে প্রতারক চক্রটি আরও ৫০ হাজার টাকা দাবি করলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। পরে খোঁজখবর নিয়ে প্রতারণার বিষয়টি নিশ্চিত হলে স্থানীয়রা জাহিদুল ইসলাম ডাবলু ও তার সহযোগী কালু মণ্ডলকে আটক করে আলমডাঙ্গা থানায় সোপর্দ করেন। তবে ঘটনাটি জানাজানি হওয়ার আগেই চক্রের অপর দুই সদস্য হেলাল ও তফসের পালিয়ে যান।

 

পুলিশ জানায়, ভুক্তভোগীর বাড়ি এবং প্রতারণার মূল ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানার আওতাধীন হওয়ায় আটক দুজনকে আলমডাঙ্গা থানা থেকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার বলেন, জেলা প্রশাসকের আত্মীয় বা অন্য কোনো ভুয়া পরিচয় ব্যবহার করে কারও সঙ্গে আর্থিক লেনদেন করা বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com