Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালীতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগে এলডিপি কর্মীর বসতঘর পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি :
প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জের ১নং আমান উল্যাপুর ইউনিয়নের কাজী বাড়ীতে এলডিপি কর্মী কাজী শাহাদাত হোসেনের বসতঘরে সোমবার (১ জুন) রাতে সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মৃত কাজী পেয়ার আহম্মদ এর জানাযার সময় কয়েকজন বিএনপিসহ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করা সন্ত্রাসীরা এসে কাজী শাহাদাত হোসেনকে খোঁজতে থাকে। তাকে খোঁজে না পেয়ে তার স্ত্রীকে তুলে নেয়ার চেষ্টা করে তারা। এসময় মুসল্লিদের বাধায় তারা তাকে নিতে পারেনি। তবে চলে যাওয়ার সময় কাজী শাহাদাত হোসেনকে তাদের হাতে তুলে না দিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। পরে ওই রাতে তারা কাজী শাহাদাত হোসেনের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী দেলোয়ারকে লোকজন আটক করে পুলিশে দিয়েছে। তবে পুলিশ তাকে আটক না করে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

 

কাজী শাহাদাত হোসেন এর বাবা কাজী সহিদ উল্যা বলেন, আমার বাবার জানাযার নামাজের সময় বিএনপিসহ আগে আওয়ামী লীগ করতো এমন কিছু সন্ত্রাসীরা এসে নানাভাবে হুমকি-ধমকি দেয়। এ সময় এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের বাধায় সন্ত্রাসীরা চলে গেলেও রাতে হত্যার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করে। এতে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আমরা কোনমতে প্রাণে রক্ষা পেয়েছি। সন্ত্রাসী দেলোয়ারকে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে পুলিশে দিলেও তাকে আটক না করে ছেড়ে দেয়া হয়েছে। থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করে নি।

 

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান বলেন, আগুন লাগার খবর শুনেছি। দেলোয়ারকে ছেড়ে দেয়ার ও অভিযোগ না নেওয়ার কারণ জানতে চাইলে এব্যাপারে তিনি পরে কথা বলবেন বলে কলটি কেটে দেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com