Logo
সর্বশেষ :
পাবনার কলি হত্যাকাণ্ড: মুলহোতা গ্রেফতার, শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় শিক্ষা দিবসে বৈষম্যহীন শিক্ষাব্যবস্থার দাবিতে সমাবেশ পাবনায় প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী গ্রেফতার বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার মৌসুমি বায়ুর প্রভাবে ঘন কুয়াশায় ঢেকে গেল পঞ্চগড় কোটচাঁদপুরে বাসচাপায় হোটেল শ্রমিক নিহত মৌলভীবাজারে সিএমএফ এর সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা মৌলভীবাজারে লাইফস্টাইল ব্র্যান্ড ‘মিরর’-এর ১৩ তম শোরুম উদ্বোধন মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজারে কৃষি ও কৃষক রক্ষা কমিটির আহ্বায়ক কমিটি গঠন

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মৌলভীবাজারে ‘কৃষি ও কৃষক রক্ষা কমিটি’র ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩আগস্ট) সন্ধ্যায় রাজনগর উপজেলার মুন্সিবাজারে কিং কাচ্চি রেস্টুরেন্টে সংগঠনটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

 

সভায় সংগঠনের সমন্বয়ক আইনজীবী হুমায়ুন রশীদ সোয়েবের সভাপতিত্বে মৌলভীবাজার ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কাউয়াদিঘি হাওরের জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের দাবিতে চলমান কৃষি ও কৃষক রক্ষা কমিটির আন্দোলন আরও সংগঠিত করা এবং পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করেন উপস্থিত কৃষক প্রতিনিধিরা।

সভায় কৃষকনেতা সুলেমান মিয়াকে আহ্বায়ক, আইনজীবী হুমায়ুন রশীদ সোয়েবকে যুগ্ম আহ্বায়ক এবং কৃষকনেতা ফজলুর রহমানকে সদস্যসচিব করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—কামাল হাসান, আব্দুল মুহিত, কয়েছ মিয়া, রাসেল আহমেদ, শাহিন মিয়া, জুবেল আহমেদ, বাবর জায়গীরদার ও লেচু মিয়া, তুহিনুর রশিদ।

 

সভায় বক্তারা বলেন, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে কাউয়াদিঘি হাওরের জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এরই মধ্যে কাউয়াদিঘি হাওরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন, কৃষক সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।

নতুন আহ্বায়ক কমিটির নেতারা বলেন, ভবিষ্যতে কৃষকদের ন্যায়সংগত অধিকার আদায় এবং কৃষির স্বার্থ রক্ষায় তাঁরা কৃষকদের পাশে থেকে কাজ করে যাবেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com