Logo
সর্বশেষ :
রাজনগর উপজেলায় এসএমসি‘র উদ্দ্যোগে বন্যা কবলিত গোল্ডস্টার মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণ স্বামীর মুখে তালাকের কথা শুনে অভিমানে গৃহবধূর আত্মহত্যা জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না?— প্রশ্ন এমপি মনিরুলের যশোরে দুই কোটি টাকার ১৩ পিচ স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক পাবনায় বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপিকর্মী নিহত জামালপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত ছেলেকে বিমানে উঠিয়ে দিয়ে স্টোক করে বাবার মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, আখাউড়ায় র‍্যাবের অভিযানে লোকোমাস্টার আটক নোয়াখালীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসে র‍্যালি ও আলোচনা সভা

সখীপুরে এমপিকে গণসংবর্ধনা

রাজকথা ডেস্ক :
প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

টাঙ্গাইলের সখীপুরেবেড়বাড়ী দাখিল মাদ্রাসা দীর্ঘদিন পর এমপিওভূক্ত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২৮ জুলাই) বিকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এলাকাবাসী এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর আহমেদের সভাপতিত্ত্বে সংবর্ধীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. জোয়াহেরুল ইসলাম।

এ সময় সংবর্ধেয় অতিথি বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করে যাচ্ছি। শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকা বাসাইল-সখীপুরের সার্বিক উন্নয়ন করা আমার দায়িত্ব। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়ন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রওশন আরা রিতা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম জ্যোতি, মাদ্রাসা সুপার কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com